ঢাকাSunday , 25 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে পানপাড়া কিশোর গ্যাং এর হামলায় আহত ৫

Link Copied!

শাহে ইমরান রামগঞ্জ, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর রামগঞ্জ পানপাড়া বাজারে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

পানপাড়া বাজারে টেইলার্স দোকানে কর্মরত মুরাদ হোসেন মহন কে বখাটে জুবায়ের (১৮) তছলিমের ছেলেকে সিগারেট না খাওয়ার জন্য বললে সে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং এর আরো সদস্যদের সঙ্গে নিয়ে মুরাদ হোসেন মহনকে এলোপাতাড়ি মারধর করে। চিৎকার শুনে পাশের দোকানে কর্মরত তার চাচাতো ভাই বাঁচাতে গেলে তাকেও মারধর করে। জুবায়ের পিতা তছলিম উদ্দিনের কাছে ছেলের বিষয়ে জানালে সে সমাধান করার জন্য ভিক্টিম এর অভিভাবককে পানপাড়া স্কুলের অফিসে ডাকে। ভিক্টিম মহন ও তানভীর এর পিতা আলমগীর এবং স্বপন মিয়া বিচার পাওয়ার উদ্দেশ্য স্কুলের অফিস কক্ষে গেলে আলমগীর ও স্বপনকে আইনের আশ্রয় না নিতে চাপ প্রয়োগ করে। তারা রাজি না হলে এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আলমগীর, স্বপন, তারনভীর, মহন, নূরনবী এর উপর হামলা করে। হামলায় স্বপনের নাক ফেটে যায় ও দাঁত পড়ে যায়, আলমগীরের মাথা ফেটে যায়। হামলায় যাদের ছবি সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা হলো। জুবায়ের (১৮), আপছার (২০), আকরাম (১৯), রাকিব (২০), সিয়াম (২২) মাছুম (২২)। ভুক্তভুগি আলমগীর হোসেন জানান, কিশোর গ্যাং এর এসকল সদস্য অধিকাংশ এলাকার বাহির থেকে ভাড়া করে আনা হয়েছে। আমার উপর যে হামলা হয়েছে আমি এর বিচার চাই।

dailyalochitosangbad