ঢাকাSunday , 25 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার আমতলীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Link Copied!

মহিবউল্লাহ কিরন,বরগুনা

বরগুনার আমতলী উপজেলায় পুকুরে ডুবে জামিলা(২) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিলা(২) আমতলী উপজেলার সদর ইউনিয়ন ০৪ নম্বর ওয়ার্ডের শারিকখালী গ্রামের প্যাদা বাড়ির মো. জাহিদুল হক প্যাদার মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, নিহত জামিলা গত রবিবার সকালে চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামে তার মামা আল-আমীনদের বাড়িতে বেড়াতে যায়।বেলা ১২টা ৪০ঘটিকায় পরিবারের সদস্যরা বাড়ির সামনের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক আল মামুন বলেন নিহত শিশুর মরদেহ হাসপাতাল থেকে পুলিশের হেফাজতে এনে সুরতহাল রিপোর্ট করা হয়েছে।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের অগোচরে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়।এ বিষয়ে একটি অপমৃত্য মামলা হয়েছে।কোন অভিযোগ না থাকায় নিহতের সুরতহাল শেষে পরিবারের কাছে দিয়ে দেয়া হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

dailyalochitosangbad