নিজেস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনের দুর্গাপুর থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ । ২৪ শে জানুয়ারি (শনিবার) দিন ব্যাপী অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী উপজেলার বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন করে। এই সময় শফিকুল ইসলাম ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে উদ্বুদ্ধ করতে আইন শৃংখলা বাহিনীর ভূমিকা তুলে ধরেন।
পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোটার ও সুশীল সমাজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।
শরিফুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে জানার চেষ্টা করছি কোন কেন্দ্রে ইতি পূর্বে সহিংসতা ঘটেছে কি না। আমরা এখন পর্যন্ত কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ পাইনি। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে দুর্গাপুর থানা পুলিশ সার্বিক ভাবে প্রস্তুত। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আইনি প্রক্রিয়ায় কঠোর হস্তে তা দমন করা হবে।

