দুর্গাপুর প্রতিনিধি, রাজশাহীঃ
২০ জানুয়ারি (মঙ্গলবার) ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসতুরা আমিনা সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ,(ওসি)শফিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা ইঞ্জিনিয়ার মাসুক ই.মোহাম্মদ,দুর্গাপুর কৃষি কর্মকর্তা,সাহানা পারভীন লাবনী, প্রানী সম্পদ কর্মকর্তা,জান্নাতুল ফেরদৌস,দুর্গাপুর হাসপাতালে, আর এম ও মেহেদি হাসান, দুর্গাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মকসেদ আলী, নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজাদ সরদার। সমাজসেবা অফিসার আ ন ম রাকিবুল ইউসুফ, মাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাদত হোসেন,দুর্গাপুর ফায়ার সার্ভিসের মো আলামিন সহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)সফিকুল ইসলাম,মাদক ব্যবসা মাদক সেবন রোধে যৌথ অভিযান, উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নারী শিশু নির্যাতন যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গিবাদ সন্ত্রাস নাশকতা মানব পাচার প্রতিরোধ,সকল বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন।
এ ছাড়া সভায় উপজেলা নির্বাহী কর্মকতা (ইউ এনও) উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

