ঢাকাTuesday , 6 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে লাইলা নূর তানজুর সাহসী ভূমিকা, জরিমানা ৫০ হাজার

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ 

রাজশাহী দুর্গাপুর সহকারী কমিশনার (ভূমি) লাইলা নূর তানজু উপজেলায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছেন। অভিযোগের ভিত্তিতে নিচ্ছেন আইনি পদক্ষেপ। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিচ্ছেন জেল, করেছেন মোটা অঙ্কের জরিমানা।

বরাবরের মতই মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলার ঝালুকা ইউনিয়ন গৌরিহার এলাকায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি ।

অভিযানকালে অনুমোদন ব্যতীত পুকুর খননরত অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করান। এ সময় দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছিল, যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য মারাত্মক হুমকি।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করেন। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ভেকু মেশিনটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেন।

অভিযান পরিচালনা কালিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লায়লা নুর তানজু বলেন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে জনস্বার্থ রক্ষা, কৃষিজমি ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তাঁর এমন সাহসী ভূমিকায় ভূমি মালিক, কৃষক ও এলাকাবাসী ভূয়সি প্রশংসা করেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ পুকুর খনন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

dailyalochitosangbad