ঢাকাSunday , 4 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অবৈধ পুকুর খননে কৃষকদের বাঁধা, এক্সকাভেটরে আগুন 

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী দুর্গাপুর উজালখলসী গ্রামের পূর্ব বিলে আবারো শুরু হয় অবৈধ পুকুর খনন। প্রান্তিক কৃষক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়ে পাইনি প্রশাসনিক সহযোগিতা । পৈতৃক ফসলি জমি বাঁচাতে বাধ্য হয়ে ১লা জানুয়ারিতে এক্সকাভেটরে (ভেকু) আগুনদেন প্রান্তিক কৃষকরা। পুকুর বন্ধে আবারও চাইছেন প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ।

স্থানীয় কৃষকের অভিযোগ, নান্দিগ্রামের বেলাল অর্থের বিনিময়ে স্থানীয় কথিত কিছু বিএনপি নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে নিজেস্ব ক্যাডার বা সন্ত্রাসী বাহিনী দ্বারা ৫টি ভেকুর মাধ্যমে প্রায় ১০০ একর আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন শুরু করে। জমির মালিক অনেকেই জানেন না তার জমিতে পুকুর হচ্ছে। বাঁধা দিতে গেলে বেলাল বাহিনী অস্ত্র দেখিয়ে নানান ভয়-ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। কৃষকরা নিরুপায় হয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। কিন্তু দুঃখের বিষয় তারা প্রশাসনিক সহযোগিতা পান নাই । সহায়তায় না পেয়ে নিজেদের পৈতৃক ফসলি জমি রক্ষার জন্য বাধ্য হয়ে মসজিদে মাইকিং করে‌ গ্রামবাসি একত্রিত হয়ে ভেকুতে আগুন দেন।

কে এই বেলাল এমন এক প্রশ্নের জবাবে কৃষক আনছার আলী বলেন, বেলালের বাড়ি একই উপজেলার নান্দিগ্রাম গ্রামে। এলাকায় তিনি ছেন্ডেল বেলাল, ভেকু বেলাল, ব্যাটারি বেলাল, ভূমি দস্যু বেলাল নামে অধিক পরিচিত । ৮-১০ বছর পূর্বে তার কিছুই ছিল না। তাহেরপুরের সাবেক পৌর মেয়র ও আ’লীগ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ছিল। ৫ই আগষ্ট সরকার পতনের পর সে আবার বিএনপির নেতা হয়ে গেছে। বেলাল এখন শত কোটি টাকার মালিক। তার রয়েছে তাহেরপুর বাজারে ইয়ামাহা বাইকের শোরুম, রিক্সা, ভ্যান ও সাইকেলের যন্ত্রাংশের পাইকারি শোরুম সহ একাধিক ব্যবসা। এমন কি কালাম এমপির সমস্ত পুকুর ও সম্পত্তির দেখভাল করছে বেলাল । কি স্বার্থ ? কি উদ্দেশ্য ? তাহলে কি বেলাল কালাম এমপির কোন এজেন্ডা বাস্তবায়ন করছে ? এমন‌ হাজারও প্রশ্নের ঘুরপাক খাচ্ছে জনমনে।

জানা যায়, সর্বশেষ ২০২৫ সালে এই পূর্ব বিলে এমপি কালামের অসম্পূর্ণ ২০০ বিঘা পুকুর খনন সম্পন্ন করেন তিনি। সরেজমিনে তার বাস্তব চিত্র দেখা যায়।

প্রান্তিক কৃষকদের দাবি, তাদের আবাদি জমি ভূমি খেকো বেলালের হাত থেকে রক্ষা করে আবার দিগন্ত জুড়ে সবুজ ফসলের মাঠ তৈরিতে সহযোগিতা দেওয়া হোক এবং সেই সাথে ভূমি দস্যু বেলালকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।

এই বিষয়ে জানতে মুঠো ফোনে কথা হয় বেলালের সাথে তিনি বলেন,কিছু ব্যক্তি তার কাছে টাকা দাবি করেছিলেন। দাবি পূরণ না করায় পরিকল্পিতভাবে তার ভেকুতে আগুন দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ঘটনায় জড়িতরা জমির প্রকৃত মালিক নন। তবে দু–একজন মালিক থাকতে পারেন, যাদের কাছ থেকে সরাসরি লিজ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, জমির কোনো শ্রেণি পরিবর্তন করা হয়নি এবং প্রশাসনের কোনো লিখিত অনুমোদনও নেওয়া হয়নি।

কথা হয় লাইলা নূর তানজু, সহকারী কমিশনার ভূমি,দুর্গাপুর। তিনি বলেন,“ফসলি জমি ও জীবিকার ওপর যখন সরাসরি আঘাত আসে, তখন সাধারণ কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। আমরা বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখছি। তবে আমাদের মূল লক্ষ্য—যারা আইন অমান্য করে অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে কৃষিজমি ধ্বংস করছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া।”

তিনি আরও বলেন, কৃষকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতে বিস্তারিত তদন্ত চলছে। তদন্তে যাদের বিরুদ্ধে অবৈধ পুকুর খননের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষিজমি রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব, আর সেই দায়িত্ব থেকেই প্রশাসন কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন।

 

 

 

 

dailyalochitosangbad