ঢাকাThursday , 18 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ওয়ার্ড আ’লীগের সভাপতি আফজাল গ্রেফতার

Link Copied!

দুর্গাপুর উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুর জয়নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুখানদীঘি গ্রামের আব্দুল রহমানের ছেলে মোঃ আফজাল হোসেন (৪৭) কে ১৮ ডিসেম্বর দিবাগত রাতে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

দুর্গাপুর থানার মামলা সূত্রে জানা যায়, মামলা নং- ০২, তারিখ- ০৩/০৯/২০২৪ জি আর নং-১৩৩/২৪; ধারা- ১৫(৩)/২৫ডি ১৫(৩)/২৫(ডি) ধারা বলতে সাধারণত বাংলাদেশের (Special Powers Act, 1974) এর ধারা ১৫(৩) এবং ধারা ২৫(ডি)-কে বোঝানো হয়, যেখানে ধারা ১৫(৩) অন্তর্ঘাতমূলক (sabotage) কাজের শাস্তি এবং ধারা ২৫(ডি) কোনো অপরাধের চেষ্টা, ষড়যন্ত্র বা প্রস্তুতির জন্য শাস্তির বিধান করে, যা প্রায়শই বিস্ফোরক বা নাশকতা মূলক কাজের সাথে সম্পর্কিত হয়। এই ধারার অধীনে অপরাধের জন্য মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সেইসাথে জরিমানা হতে পারে। তৎসহ ১৪৩/৩২৩/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড; তৎসহ 3 The Explosive Substances Act,1908 সংক্রান্তে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত আসামি।

দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন,আফজাল হোসেনকে জি আর ১৩৩/২৪ মামলায় গ্রেফতার করা হয়েছে। ১৮ ডিসেম্বর রাত ০৪.৪০ টার সময় নিজ বসতবাড়ি হইতে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আইনের রক্ষক সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সাথে পালন করো। কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী দ্বারা প্রভাবিত হবো না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। কেউ আইনের উর্ধ্বে নয়। কোথাও আইনের অবমাননা করা হলে তা আইনি প্রক্রিয়ায় কঠিন হস্তে দমন করা হবে।

dailyalochitosangbad