ঢাকাTuesday , 16 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব।

Link Copied!

দুর্গাপুর উপজেলা প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। লাল-সবুজের পতাকায় উদ্ভাসিত এই দিনে শহীদদের স্মরণে নীরবতা ও দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৪২ মিনিটে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের তুহিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক ও সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম। শ্রদ্ধা নিবেদনের এই পর্বে অংশগ্রহণকারীদের মুখে-মুখে ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার অঙ্গীকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সম্রাট।

dailyalochitosangbad