ঢাকাSunday , 7 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ

নাবিল গ্রুপের উদ্যোগে রাজশাহী পবা উপজেলা ভেড়াপোড়া বাজারে “নাবিল ইসলামিক একাডেমি” এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ৭ই ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ জাহান বকস্ মন্ডল, চেয়ারম্যান, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. মোঃ শফিকুল হক মিলন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি,রাজশাহী-৩(পবা-মোহনপুর), বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এবং অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, ৫ নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদ,পবা, রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন, নাবিল গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্বপন সহ আরও অনেকেই।

উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন,শেখ আহমদ বিন ইউসূফ আল-আযহারী, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা(ইক্বারা), বাংলাদেশ,শাইখ আহমেদ জাওহারী,মিশর, ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ক্বাদেরী, পাকিস্তান, ক্বারী মাহদী গোলাম নেযাদ, ইরান, ক্বারী মুহাম্মদ নাযীর আসগার,ফিলিপাইন, শায়েখ ক্বারী একেএম ফিরোজ, বাংলাদেশ, শায়েখ ক্বারী মানজুর, বাংলাদেশ। তেলাওয়াত কারীগণের সু-মধুর কন্ঠে কোরআনের ধ্বনি ঘন্টার পর ঘন্টা শান্ত ভাবে বসে শুনতে থাকেন হাজারও ধর্মপ্রাণ মুসল্লি।

তারা বলেন, ইতি পূর্বে রাজশাহীর কোথাও কোরআনের এত বড় আয়োজন হয়েছে বলে আমাদের জানা নাই। তারা নাবিল ইসলামিক একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন আয়োজনের জন্য। তারা আরও বলেন, নাবিল গ্রুপের পক্ষ থেকে অত্র এলাকার সকল মসজিদের মোয়াজ্জেম ও ইমামদের মাসিক সম্মানি ভাতা দেওয়া হয় এছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকে নাবিল গ্রুপ। নাবিল ইসলামিক একাডেমিতে কুরআনের শিক্ষায় আলোকিত হবে মুসলিম পরিবারের সন্তানরা । এই প্রতিষ্ঠান বাংলাদেশের গর্ব।

dailyalochitosangbad