মেহেদী হাসান, দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে সৎ সংবাদচর্চা, আধুনিক গণযোগাযোগ মাধ্যমের ধারা ও মুক্ত সাংবাদিকতার অঙ্গীকারকে সামনে রেখে সৎ, সাহসী একঝাঁক তরুণ ও উদ্যমী সংবাদকর্মীর হাতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে “দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব”। বৃহস্পতিবার ৪-ডিসেম্বর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণে ঘোষণা করা হয় আংশিক পূর্ণাঙ্গ এই প্রেসক্লাব কমিটি।
নবগঠিত কমিটিতে সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন, মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক পর্যবেক্ষণ), সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের তুহিন (দৈনিক সানশাইন) এবং সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সুমন (দৈনিক আলোর দিগন্ত)।
সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক (দৈনিক বার্তা), সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম ( দৈনিক আমাদের মাতৃভূমি) ও মোঃ মাসুদ রানা তুষার (দৈনিক সমাচার)।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে পেয়েছেন মোঃ রাকিবুল ইসলাম (দৈনিক সরেজমিন বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান (দৈনিক খোলা কাগজ), আইন বিষয়ক সম্পাদক আলামিন হক বিজয়( দৈনিক আওয়ার বাংলাদেশ), দপ্তর সম্পাদক মোঃ শিহাব আলম সম্রাট (দৈনিক বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম( দৈনিক সরেজমিন, দুর্গাপুর প্রতিনিধি), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল শামস্ (দৈনিক ইনকিলাব),ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাইম হোসেন( দৈনিক বাংলার রূপ),নির্বাহী সদস্য মোঃ শাহ জামাল পিকে (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) ।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন-মোঃ নাজমুল ইসলাম (দৈনিক তৃর্ণমূল), মোঃ রাসেল হোসেন (দৈনিক সমকাল), মোঃ বাবলু আলী (দৈনিক সকালের শিরোনাম), মোঃ আবির হাসান রনি (দৈনিক আজকের খবর), মোঃ জিল্লুর রহমান (দৈনিক সকালের সময়), মোঃ মেহেদী হাসান (দৈনিক বিজয় ২৪), আমানুল্লাহ আমান ও নাহিদ হাসানসহ আরও অনেকে।
নবগঠিত নেতৃত্ব জানিয়েছে—“সত্য, সততা আর স্বচ্ছতার ভিত্তিতে দুর্গাপুরের সাংবাদিকতা নতুন পথ দেখবে। জনদুর্ভোগ, গণমানুষের কথা ও এলাকার বাস্তব সমস্যাগুলো সামনে আনা হবে নির্ভীকভাবে। এই সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয় “সত্যের সন্ধানে সদা প্রস্তুত”।
তরুণদের এই উদ্যোগ দুর্গাপুরে পেশাদার সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সংবাদকর্মীরা।

