ঢাকাFriday , 17 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্রগ্রাম
  12. চাঁপাইনবাবগঞ্জ
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়া-দুর্গাপুরের গণ মানুষের ভালবাসায় সিক্ত-গোলাম মোস্তফা

Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিক দল গুলোর কাছে একটি গুরুত্বপূর্ণ আসান। এই আসনে প্রতিটি জাতীয় নির্বাচনে দেখা গিয়েছে বিভিন্ন দলের heavy weight প্রার্থীদের মনোনয়ন প্রত্যাশা করতে।

আগামী ১৩ তম জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত এই আসনটি তে বিএনপির প্রায় ১ ডজনেরও বেশি নেতা ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছেন। যাদের মধ্যে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা শীর্ষে আছেন সংগ্রামী, দলের দুঃসময়ের সৈনিক, জনাব তারেক রহমানের আস্থাভাজন যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা।

ছাত্রদলের রাজনীতি থেকে গড়ে উঠা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে শুরু করে ঢাকার পিচঢালা রাজ পথের আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে হাসিনা সরকার পতনে ছিল তাঁর মূখ্য ভূমিকা।

বিএনপির রাজনীতিতে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে দিন-রাত এক করে ছুটে চলেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) নিজ সংসদীয় আসনের প্রতিটি গ্রামে। হয়ে উঠেছেন জনগণের আস্থার প্রতীক।

সরেজমিনে দেখা যায়, ১৬ই অক্টোবর দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়ন যুগিশো তোতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -৫ আসনের ধানের শীষের মনোনায়ন প্রত্যাশী গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম সাকলায়েন, সাবেক চেয়ারম্যান,৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়ন, সাবেক সভাপতি, দুর্গাপুর উপজেলা বিএনপি, মোঃ মাইনুল ইসলাম, সভাপতি, মহিলা ডিগ্রি কলেজ, দুর্গাপুর, মোঃ শহিদ, সদস্য, রাজশাহী যুবদল, মোঃ জিলহজ, আহবায়ক, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ আলামিন রিমন, আহবায়ক, দুর্গাপুর পৌরসভা ছাত্রদল, সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতা-কর্মী।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, বিএনপি একটি সু-সংগঠিত রাজনৈতিক দল। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের উপরে ১ লক্ষ ৪৩ হাজার মামলা, ৬০ লক্ষ নেতা-কর্মী আসামি, ক্রসফায়ার ও হত্যায় ৪ হাজার ৭৭১,গুম ১ হাজার ২০৪, সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ ৪২২ জন নেতাকর্মী। এত কিছুর পরেও বিএনপি জনগণের পাশে ছিল,আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বিএনপি মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস। খুনি হাসিনা জনগণের টাকা লুট করে দেশ ছেড়ে পালিয়েছে। তারা জনগণের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। এই অধিকার জনগণ পুনরুদ্ধার করেছে। আগামী ১৩ তম জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, জনাব তারেক রহমান বলেছেন “আপনার ভোট আপনি দিবেন,যাকে খুশি তাকে দিবেন” । আমি গোলাম মোস্তফা, পুঠিয়া-দুর্গাপুরের ধানের শীষের মনোনায়ন প্রত্যাশী আমার জন্য দোয়া করবেন। ধানের শীষ প্রতীক যিনি পাবেন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনে রাষ্ট্র উন্নয়নে জনাব তারেক রহমানের হাতকে শক্তি শালী করবো ইনশাআল্লাহ। পরিশেষে তিনি পুঠিয়া-দুর্গাপুরের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমাকে যে ভালবাসা আপনারা দিয়েছেন তাতে আমি ধন্য সারা জীবন আমি যেনো আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি দোয়া ও সমর্থন দিয়ে আমার পাশে থাকবেন।

dailyalochitosangbad