ঢাকাSunday , 28 September 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বন ও পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা দখল করে প্রাচির নির্মাণের অভিযোগ

দৈনিক বিজয় ২৪
September 28, 2025 3:04 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলা জুড়ে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের অভয় রাজ্য। এখানে দিনের বেলায় প্রকাশ্যে চলত রমরমা মাদক ব্যবসা, চাঁদাবাজি, লুটপাট, ভূমি দখলসহ সকল অপকর্ম। আ’লীগ সরকারের দুঃশাসনের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মজিদ সর্দার, নজরুল ইসলাম, শরিফুজ্জামান শরিফ তারা রাজা পরিবর্তন হলেও হয়নি নীতির পরিবর্তন। আ’লীগ সরকার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে পালিয়ে যায় এই রাজ্যের রাজারাও। রাজ্যের ক্লান্তি লগ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন, জনাব সাবরিনা শারমিন। শক্ত হাতে সৎ ও সাহসী ভূমিকায় সকল অপকর্মের বিরুদ্ধে আইনি শাসন প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন জানান স্থানীয়রা।

উপজেলার সুখানদীঘি গ্রামের সরকারি রাস্তা দখল করে সেই সময় দলীয় প্রভাব খাটিয়ে রাস্তার উপরে প্রাচির নির্মাণ করেছে আ’লীগ ক্যাডার নিয়ামত ও গোলাপ নামের ব্যক্তি বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে জানা যায়,২০০৩ সালে সাবেক সংসদ সদস্য প্রয়াত এ্যাডঃ নাদিম মোস্তফা জনগণের জন্য উপজেলার অনেক রাস্তা পাকা করে দিয়েছেন তার মধ্যে এটিও একটি। গত ২২ বছরে এলাকায় নতুন রাস্তা হয়নি এমনকি কোন রাস্তা সংস্কার পর্যন্ত হয়নি।

সুখানদীঘি গ্রামের ইসাহাক আলী বলেন, হিন্দু পাড়ার এই রাস্তা দখল করে প্রাচির নির্মাণ করেছে আ’লীগ ক্যাডার নিয়ামত ও গোলাপ। সেই সময় তাকে এলাকার লোকজন বাঁধা দিলে মিথ্যা মামলার ভয় ও নানা হুমকি ধামকি দেয়।

একই গ্রামের মোখলেস বলেন, নিয়ামত ও গোলাপ সাধারণ মানুষের অনেক ক্ষতি করেছে উপজেলা চেয়ারম্যান মজিদের সাথে যোগসাজশে। গোলাপের বৌ মহিলা মানুষ খুব খারাপ কেউ কিছু বলতে গেলে বটি নিয়ে তেড়ে আসে কাটতে।

নিয়ামতের ছোট ভাই মিজান বলেন, রাস্তার দক্ষিণ পাশে আমাদের জায়গা সেখানে রাস্তার জমি বুঝিয়ে দিবো।
এই নিয়ে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ হয় নিয়ামতের সাথে, তিনি প্রথমে গণমাধ্যম কর্মীদের নানা রকম ভয়-ভীতি ও হুমকি-ধামকি দেন । পরবর্তীতে আর্থিক প্রস্তাব দেন সংবাদ প্রকাশ না করার জন্য।

অভিযুক্ত গোলাপের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে,তার স্ত্রীর ফোন ধরে। পরবর্তীতে তৃতীয় পক্ষের মধ্যেমে আর্থিক প্রস্তাব দেয় সংবাদ প্রকাশ না করার জন্য।

এলাকাবাসীর পক্ষ থেকে গণ স্বাক্ষরে একটি আবেদন করা হয়েছে ইউএনও বরাবর। তাদের দাবি, রাস্তা নির্মাণ চলছে এই নির্মাণ চলাকালীন সময়ে জনগণের রাস্তা সরকারের সম্পদ উদ্ধার করে জনগণকে বুঝিয়ে দেওয়া হোক। সেই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক।

কথা হয় উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাসুক-ই-মোহাম্মদ এর সাথে তিনি বলেন, ঠিকাদারের কাছে শুনেছি রাস্তার মধ্যে দুটি বাড়ির প্রাচির আছে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

dailyalochitosangbad