ঢাকাFriday , 8 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বন ও পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে আবারো গ্রেফতার ৫

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দুরুল হোদা দুর্গাপুর উপজেলার ক্রান্তি কালিন সময়ে যোগদান করেন। সেই সময় দুর্গাপুরে চাঁদাবাজি,দখলবাজি,মারামারি সহ আইন পরিস্থিতির হ য ব র ল অবস্থা ছিল। জনাব দুরুল হোদা শক্ত হাতে আইনি প্রক্রিয়ায় কঠোর অবস্থানে থেকে সকল প্রকার চাপ উপেক্ষা করে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এতে করে উপজেলার সর্বস্তরের জনগণের কাছে তিনি এখন শ্রদ্ধার ও সম্মানের পাত্রে পরিণত হয়েছেন। জনগণের মনে বিশ্বাস ও ভরসা জাগিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন পুলিশ জনগণের বন্ধু। অপরাধীর জন্য আতঙ্ক।

থানা পুলিশের নিয়মিত অভিযানে আবারো গ্রেফতার হয়েছে ৫ জন। দুর্গাপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামি ১। সিআর মামলা নং- ৪৯২/২৩ এর আসামী মোঃ ওমর ফারুক ঝুমর, পিতা-মোঃ ওসিমুদ্দিন, সাং-নামোদরখালী, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী। ২। সিআর মামলা নং- ৩২৫/২০২৪ (পবা)এর আসামী মোঃ আনছার আলী মৃধা(৫০), পিতা- মোঃ আজিজুল মৃধা, সাং- গৌরিরিহার, পেঃ আমগাছি হাট, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী। ৩। সিআর মামলা নং- ১৪৩/২০২৪ (পবা) এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ রুবেল আলী( ইলেকট্রিক ব্যবসায়ী)(৫০), পিতা- মোঃ আবেদ আলী (গরু ব্যবসায়ী), সাং- আমগাছি পূর্বপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী। ৪। সিআর মামলা নং- ৭২০/২০২৪ (দূর্গাপুর)এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ৪। মোঃ সেলিম রেজা, পিতা- আব্দুস সালাম, সাং জয়নগর, পেঃ বখতিয়ারপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী। ৫। দূর্গাপুর মামলা নং- ১৪, তারিখ- ২৮/০৭/২০২৫ইং এর আসামী মোঃ আশরাফুল ইসলাম(২৯), পিতা- মোঃ নায়েব আলী, সাং- বিনতপুর, পোঃ মচমইল, থানা- বাগমারা, জেলা- রাজশাহীগণকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় সরকারী আদেশ উপদেশ সহকারে বিজ্ঞ আদালত রাজশাহী বরাবর প্রেরন করা হয়েছে ।

গ্রেফতার বিষয়ে জানতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দুরুল হোদার সাথে কথা হলে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে এসপি স্যারের নির্দেশনা মত কাজ করে যাচ্ছি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলা বাসির উদ্দেশ্যে বলেন, আপনারা আইন নিজ হাতে তুলে নিবেন না । থানায় আসুন জিডি, অভিযোগ,এজাহার দায়ের করুন তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

dailyalochitosangbad