ঢাকাTuesday , 1 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যোগ্য নেতার যোগ্য নেতৃত্ব সুসংগঠিত দুর্গাপুর উপজেলা শ্রমিক দল

Link Copied!

বিশেষ প্রতিবেদনঃ 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে তৈরি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন।

তৎকালীন সময় থেকে শুরু করে সর্বশেষ ২০২৪ ইং সালে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনে ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে শ্রমিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রাজশাহী জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি ও জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ রুকুনুজ্জামান আলম। যার যোগ্য নেতৃত্ব সুসংগঠিত জেলা শ্রমিক দল। তাঁর রাজনৈতিক জীবন ৪২ বছর । ১৯৮৩ সাল থেকে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে ২৭ মাস কারাবন্দি ছিলেন তিনি। রয়েছে একাধিক মামলা। বর্তমানে তিনি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।

তাঁর দেওয়া নেতৃত্বে দুর্গাপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আলাউদ্দিনের কঠোর পরিশ্রমে উপজেলা শ্রমিক দল সুসংগঠিত। শ্রমিক দলকে বেগবান করতে উপজেলার ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়নের মোঃ মোফাশেরুল ইসলাম(ভুট্টু) কে আহবায়ক এবং মোঃ জুয়েল রানাকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় গত ১লা জুলাই ২০২৫ ইং তারিখে। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আলাউদ্দিন, সদস্য সচিব মোঃ মুনসুর রহমান,দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ আব্দুস সাত্তার, সাবেক সদস্য সচিব হাজী মোঃ আলিফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠন সহ সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এই কমিটির উদ্দেশ্যে জনাব রুকুনুজ্জামান আলম বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি এর সহযোগী সংগঠন শ্রমিক দল। একটি মানুষের শরীরের কোন অঙ্গ ছাড়া চলা যেমন কষ্ট দায়ক ঠিক তেমনি বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া পরিপূর্ণ নয়। তাই বিএনপির ১০টি অঙ্গ ও সহযোগী সংগঠনকে ছোট করে দেখার কোন উপায় নাই। তিনি নব গঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে দলের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করার আহ্বান জানান।

dailyalochitosangbad