নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুর পৌর এলাকার চিহ্নিত মাদক কারবারি আলামিনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১.৪৫ মিনিটে দুর্গাপুর উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, নৈশ্য প্রহরীর মাধ্যমে জানতে পারেন, স্থানীয় আলামিন নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে চোরাইকৃত মালামাল রয়েছে। লোকজন নিয়ে তা উদ্ধারে গেলে চোরাইকৃত মালামাল সহ ৩৫ গ্রাম গাঁজা,২৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১২ টি মোবাইল, নগদ ১ হাজার ৬ শত টাকা সহ মাদক কারবারি আলামিন ও চোর জুয়েলকে আটক করে থানা পুলিশের আওতায় দেন স্থানীয় জনতা।
থানা সূত্রে জানা যায়, দুর্গাপুর থানা পুলিশ কর্তৃক ২৮ জুলাই দিবাগত রাত ০২.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানাধীন দুর্গাপুর পৌরসভার মোঃ আলামিন (৪০), পিতা- আব্দুল বারী, গ্রাম- সিঙ্গা, বর্তমানে - দুর্গাপুর বাজারস্থ নার্গিস সিনেমা হলের পূর্ব- দক্ষিণ পাশে জনৈক রহিদুল ইসলামের ভাড়াটিয়াকে ৩৫ গ্রাম গাঁজা এবং ২৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্ত তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামীকে গ্রেফতার করাকালে তার হেফাজত হতে দুর্গাপুর থানার একটি চুরি মামলার চোরাই মালামাল (মসলা, ডাউল, লবণ, কাপড় কাচার গুঁড়া সাবান, হলুদ, গুড়া মরিচ ইত্যাদি) উদ্ধার করা হয়।
অপরাধ বিশেষজ্ঞদের মতে, একজন অপরাধীর অপরাধ করার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন মাদককে। তারা বলেন,অতিরিক্ত মাদক গ্রহণের ফলে মানুষ নিজের বিবেক ও নিয়ন্ত্রণ হারিয়ে violent বা হিংসাত্মক অপরাধ করে বসে।কোনো কিছু গভীরভাবে না ভেবে তাৎক্ষণিক উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নেওয়া এবং আইনের ভয় থাকা না।"
মাদক সম্পর্কে যুবদল নেতা ও দুর্গাপুর উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মজনু বলেন, "মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি শারীরিক ও মানসিক ধ্বংস ডেকে আনে, পারিবারিক শান্তি নষ্ট করে এবং সামাজিক অপরাধ বৃদ্ধি করে। আমরা দুর্গাপুর বাজারকে মাদক মুক্ত করতে চাই। তিনি এই কাজে পৌর বাসির সহযোগিতা কামনা করেন।"
মাদকের ক্ষতি কারক দিক সম্পর্কে ডা. মেহেদী হাসান, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা)। তিনি বলেন, "মাদকদ্রব্যের কুফল মানুষের জীবন ও সমাজকে ধ্বংস করে। লিভার, কিডনি ও ফুসফুসের মারাত্মক রোগ, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং এইডস বা হেপাটাইটিসের মতো মারাত্মক রোগের কারণ মাদক।"
কথা হয় পঞ্চনন্দ সরকার (ওসি), দুর্গাপুর থানা। তিনি বলেন," গ্রেফতার কৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com