নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বাঘা থানা পুলিশের বড় সফলতা। ২৪ ঘন্টার মধ্যে চুরি হওয়া ট্রাক উদ্ধার সহ বাঘা থানা পুলিশ প্রতিটি ঘটনার রহস্য উন্মোচনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছেন। এতে প্রশংসায় ভাসছেন মোঃ সেরাজুল হক,অফিসার ইনচার্জ, বাঘা থানা।
থানা সূত্রে জানা যায়, গত ১০ জুলাই (শুক্রবার) বাঘা থানাধীন চকনারায়নপুর গ্রামের জীবনকৃষ্ণ সাহার ছেলে জগদীশ সাহা (৩২), থানায় লিখিত এজাহার দায়ের করেন ৯ জুলাই (বৃহস্পতিবার) বিকাল বেলা তাহার ড্রাইভার নারায়ণপুরের অসিত শাহা এর দোকানের সামনে ট্রাকটি রেখে নিজ বাড়ি যান। পরের দিন ১০ এপ্রিল (শুক্রবার) সকাল ৭ ঘটিকায় ভাড়া ধরার জন্য উক্ত স্থানে এসে দেখেন তার ট্রাকটি নেই। বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি তাৎক্ষণিক গাড়ির মালিকরে অবহিত করেন। গাড়ির মালিকসহ উক্ত ট্রাকের ড্রাইভার ও হেলপার বিভিন্ন জায়গা ট্রাকটি খোঁজাখুঁজি করে না পেয়ে বাঘা থানায় মামলা করেন, মামলা নম্বর ৯।
মামলা রেকর্ড এর পরেই ওসি স্যারের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর নেত্রীত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার বাদীসহ স্থানীয় লোকজনদের সাথে আলোচনা করেন। নারায়ণপুর বাজারসহ বিভিন্ন ফিলিং স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় লাগানো সিসি ক্যামেরার মাধ্যমে তথ্য সংগ্রহ করেন, তিনি চারঘাট ও বানেশ্বর মোড়ে লাগানো সিসি ক্যামেরা দেখে লুন্ঠিত ট্রাকের গতিপথ নির্ণয় করেন। তিনি বিভিন্ন গুপ্তচর নিয়োগ করেন এবং তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। তিনি আসামি সনাক্ত করে তার ব্যবহৃত মোবাইল নাম্বার সংগ্রহ করে কললিস্ট যাচাই করেন এবং সংশ্লিষ্ট থানা এলাকায় ট্রাকের বিবরণ দিয়ে মেসেজ আদান প্রদান করেন। পরবর্তীতে তিনি ট্রাকটির সম্ভাব্য অবস্থান নির্ণয় করে বাঘা থানা পুলিশের একটি চৌকস টিম নিয়ে পার্শ্ববর্তী পাবনা জেলার বাঙ্গুরা থানাধীন নওগাঁ বাজার এলাকার পরতকান্দি নামক জায়গা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় ১১ জুলাই (শনিবার) দুপুরবেলা ট্রাকটি উদ্ধার করে বিধি মোতাবেক উক্ত মামলায় জব্দ করেন।
ট্রাক চুরির ঘটনার সাথে জড়িত মূল আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থানে ট্রাক রেখে পালিয়ে যায়। আসামীকে গ্রেপ্তারের জোড় চেষ্টা অব্যাহত আছে বলে জানা সংশ্লিষ্ট সূত্র।
ট্রাকটি উদ্ধারের ঘটনায় সাধারণ নাগরিকের মধ্যে বাঘা থানা পুলিশের প্রতি আস্থা বেড়েছে বহুগুণ।
ট্রাক উদ্ধার প্রসঙ্গে সেরাজুল হক বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন ও প্রতিরোধে পুলিশের প্রধান দায়িত্ব হলো জনগণের আইনি সেবা নিশ্চিত করা। তাদের আচরণে যেন জনগণ রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারে এবং আস্থার স্থান হিসেবে গণ্য হয়—সেটিই পুলিশের মূল লক্ষ্য। কেউ আইনের উর্ধ্বে নয়। বাঘা থানার সকল অপরাধ বন্ধে আমরা আইনের পদক্ষেপ গ্রহণ করবো।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com