নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে মেসার্স মহসিন কৃষি ঘরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অনুমোদনহীন পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে বিভিন্ন সুপারশপ, ফার্মেসি এবং রেস্তোরাঁকে নিয়মিত জরিমানা ও সতর্ক করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা বিক্রির প্রস্তাব করা দণ্ডনীয় অপরাধ।
৯ জুলাই (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মতিনের প্রসিকিউশনে মেসার্স মহসিন কৃষি ঘরে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়।
দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল পরিবর্তন (অল্টার) এবং অনুমোদনহীন পণ্য বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। অভিযানে মোহনপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ফাহিমা বিনতে আখতার- ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, "কেনাকাটার সময় পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিএসটিআইয়ের সিল দেখে নেওয়া উচিত।" ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, "পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকা প্রতিটি ব্যবসায়ীর আইনত ও নৈতিক দায়িত্ব।" তিনি আরও বলেন, "জনস্বার্থে বাজারে নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com