স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘা থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ও অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ধারাবাহিক অভিযানের কারণে স্থানীয়দের মাঝে বাঘা থানা পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানা এলাকায় মাদক, চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার, মাদক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ টিম কাজ করছে।
সম্প্রতি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাদল মোল্লাকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশের তৎপরতা আরও আলোচনায় এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় পুলিশের টহল ও অপরাধবিরোধী কার্যক্রম আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়ছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে বাঘা থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত অভিযান, পেশাদার তদন্ত এবং জনগণের সহযোগিতার মাধ্যমে বাঘা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com