স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলা পানানগর ইউনিয়নের "গ্লোবাল ভিলেজ স্পোর্টস হাব, গোপিনাথপুর" ক্লাবের উদ্যোগে একটি প্রিতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন (শনিবার) খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত ইউনিয়নের সুনাম ধন্য খেলোয়াড়দের অংশ গ্রহণের মাধ্যমে বিকেল ৫.৩০ মিনিটে খেলা শুরু হয়। নির্ধারিত ৬০ মিনিটের এই খেলায় বিশ্ব নন্দিত দুই দল আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে ২ টি দলে বিভক্ত হয়ে খেলাটি শান্তি ও উৎসব মুখর পরিবেশে শেষ হয়। খেলায় আর্জেন্টিনা সমর্থক দল ০৩ টি গোল করে বিজয়ী হয় প্রতিপক্ষ ব্রাজিল সমর্থক দল ০০ টি গোল করে।
স্থানীয়রা বলেন, গোপিনাথপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে, কোরিয়া প্রবাসী মোঃ সাকিব হোসেন শোভন এর অর্থায়নে এই খেলার আয়োজন করা হয়। জানা যায়, শোভন বাংলাদেশর প্রথম AI গবেষক,KAIST AI (বৈশ্বিক র্যাংকিং-২, Csrankings- ২০২৫ অনুসারে)। বর্তমানে তিনি নিউরনট্রি এআই, ঢাকা, বাংলাদেশ এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। যা অত্র এলাকা, উপজেলা, জেলা তথা বাংলাদেশের জন্য গর্ব।
ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন, শরিফুল ইসলাম নান্নু। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনসুর রহমান, সভাপতি, ৯ নং ওয়ার্ড বিএনপি, রাকিবুল ইসলাম রুকু, দুর্গাপুর উপজেলা জিয়া মঞ্চ কমিটির যুগ্ম-আহবায়ক, ইউনিয়ন ছাত্রনেতা জুলাই যোদ্ধা রায়হান আলি জ্যামিসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাঁরা বলেন, রাজনৈতিক দলের চেনা আবহ থেকে বেরিয়ে এসে এমন একটি ম্যাচ সবার মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে দারুণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com