নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে কাজী শহীদুল ইসলাম সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে উন্নয়নমূলক কাজ তদারকি করতে ছুটে যান প্রত্যন্ত অঞ্চলে।
১৫ জুন (সোমবার) পদ্মার চরাঞ্চলের স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তিনি পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চর খিদিরপুর এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালীন তিনি, চর অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সাথে জনসচেতনতামূলক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি চরাঞ্চলের স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশা, চিকিৎসাসেবা, যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ মোকাবিলায় নানা সংকটের কথা সরাসরি শুনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, "কৃষকদের জন্য কৃষক কার্ড, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকার কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব সেবার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।"
তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তার মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে- রাষ্ট্র তার পাশে আছে।
এই সময় উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com