নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিক্ষুব্ধ ঘটনায় দেশের আলোচনা ও সমালোচনার শীর্ষে। উল্লেখ্য, দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের কথিত শিক্ষিকার হাতে একাধিক স্থানীয় বিএনপি নেতা লাঞ্চিত এবং ৪ বছরের শিশু হুমায়রা জান্নাত হত্যা।
এই উপজেলা মৎস্য উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে থাকলেও বর্তমানে, কৃষি ও কৃষি জমি সহ পরিবেশ হুমকির মুখে। যা স্থানীয় কৃষকদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। কৃষি, কৃষি জমি ও পরিবেশ রক্ষার্থে উপজেলা জুড়ে অবৈধ পুকুর খনন ও সংস্কার বন্ধে লাইলা নূর তানজু (সহকারী কমিশনার ভূমি,দুর্গাপুর,রাজশাহী) দায়িত্ব গ্রহণের পর থেকে আইনি প্রক্রিয়ায় সাহসী ভূমিকা পালন করে আসছেন। শতাধিক অভিযান চালিয়ে অর্ধশত এস্কেভেটর (ভেকু) অকেজো করা সহ দিয়েছেন নিয়মিত মামলা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল, করেছেন অর্থদণ্ড। যা স্থানীয় কৃষক ও সুশীল সমাজের কাছে প্রশংসিত।
জনমনে উদ্বেগ তৈরি হয় গত ঈদুল আজহার সরকারি ছুটিতে অফিস বন্ধ থাকার সুযোগে পুনরায় সক্রিয় হয় ভূমি দস্যু মাটি খেকো চক্র। স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী মহল ও কিছু কার্ডধারী সাংবাদিক হাত করে খনন কার্য চালু করে বলে অভিযোগ উঠেছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, ছুটির পর অফিস চালু হলে ৭ জুন(রবিবার) অসুস্থ শরীরে তানজু বেরিয়ে পড়েন আইনের সু-শাসন প্রতিষ্ঠায় সাঁড়াশি অভিযানে।
জানা যায়, ৭ জুন অভিযান সকাল ১১ টা থেকে বিকেল ৪ পর্যন্ত ক্লান্তিহীন ভাবে দুর্গাপুর পৌরসভার শানপুকুরিয়া, পানানগর ইউনিয়নের বিয়াড়,গোলাবাড়ি,গুনাজিপাড়া, ঝালুকা ইউনিয়নের কুহাড়, কালুপাড়া, আন্দুয়া। মোট ৭টি অভিযান পরিচালনা করেন লায়লা নূর তানজু। উল্লেখ্য, অভিযান পরিচালনা কালিন ফসলি জমিতে শুধু পানি পান করে ইফতার করার নজির রয়েছে তাঁর।
অভিযান প্রসঙ্গে লায়লা নূর তানজু বলেন, অনুমতিবিহীন পুকুর খনন, কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটা, অনুমতি ছাড়া ফসল নষ্ট করে জমির শ্রেণি পরিবর্তন ও বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি পরিবহন এবং রাস্তা চলাচল এর অনুপযোগী করার অপরাধে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি কাটার ০৬টি ভেকু মেশিন ও ০১ টি ড্রেজার মেশিন স্পটে অকেজো করা হয়। জনস্বার্থে আইনি প্রক্রিয়ায় অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com