নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুর পুলিশের অভিযানে ২৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মাদকের বিস্তার রোধ ও তরুণ সমাজকে বাঁচাতে বিএনপি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' (শূন্য সহনশীলতা) নীতি গ্রহণ করেছে। এই নীতির অধীনে মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, পৃষ্ঠপোষক ও সহায়তাকারীদের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক সাঁড়াশি অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
৬ জুন (শনিবার) দিবাগত রাত ২.২৫ মিনিটে দুর্গাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে উপজেলার গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৪০ গ্রাম গাঁজা সহ মাসুদ রানার স্ত্রী মাদক ব্যবসায়ী রিংকি খাতুন(২৬) কে তার নিজ বাড়ি থেকে আটক করে ।
এই বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার বলেন, মাদক উদ্ধার ও ব্যবসায়ী গ্রেফতারে নিয়মিত মামলা হয়েছে। মামলা নং ০৯,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ রুজু করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে সরকারের নীতি মাথায় রেখে মাদক সহ সকল বেআইনি কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com