আধুনিক যুগে,আধুনিক চিন্তা ধারায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। দেশের জ্বালানি সংকট মুহূর্তে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। মোবাইল অ্যাপস ছাড়া মিলবে না তেল।
১১ এপ্রিল (শনিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেল ব্যবস্থাপনার উন্নয়ন এবং অ্যাপভিত্তিক সেবা চালু সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১২ এপ্রিল (রবিবার) থেকে ‘Fuel Management’ মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে বলে এক অভিনব সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত অ্যাপের মাধ্যমে ফুয়েল পাম্পের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। গ্রাহকদের জন্য বিশেষভাবে উল্লেখ্য যে, এ সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের রেজিষ্ট্রেশনের প্রয়োজন হবে না।
১২ এপ্রিল (রবিবার) সকাল ৯:০০ টায় গুল গোফুর পেট্রোলিয়ামে ‘Fuel Management’ মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্টরা মনে করছেন এই অ্যাপস চালু হলে বিড়ম্বনা অনেকটাই কমে যাবে। সেই সাথে কালোবাজারি অনেক অংশে কম যাবে। বৈধ কাগজপত্র থাকা গাড়ির মালিকরা সঠিক নিয়মে তেল পাবেন বলে মনে করছেন তাঁরা। সেই সাথে জেলা প্রশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

