রাজশাহী হাবিব ফিলিং স্টেশনে সরকারি সকল নিয়ম মেনে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসক কর্তৃক নিয়োগকৃত ট্যাগ অফিসারের উপস্থিতিতে ফিলিং স্টেশন কতৃপক্ষের মাধ্যমে তেল বিতরণ করা হয়।
সরেজমিনে, ৯ এপ্রিল(বৃহস্পতিবার) রাজশাহী মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন তকিপুরে অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশন ঘুরে এই চিত্র দেখা যায়। এই সময় ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা অপেক্ষমান শত শত গ্রাহকদের বাইক,কার,বাস,ট্রাকসহ অন্যান্য যানবাহনের সুশৃংখল লম্বা সারি দেখা যায়।
কথা হয় স্টেশনের ২০০ গজ দূরে অবস্থিত ৯০ দশ নামক হোটেল মালিক অবসর প্রাপ্ত সেনা সদস্য আয়নাল হকের সাথে তিনি বলেন, সকাল ৯ টা থেকে রাত পর্যন্ত তেল বিতরণ করে। আমরা কখনো দেখিনি এই পাম্প থেকে অবৈধ নিয়মে তেল দিতে।
কথা হয় তেল নিতে আসা একাধিক বাইকার, ট্রাক চালক, কার মালিক ও চালকদের সাথে তারা বলেন, সারাদেশে জ্বালানি তেল সংকট মুহূর্তে রাজশাহীর এই পাম্পে নিয়মিত ভাবে তেল দিচ্ছে। তেল নিতে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন সহ হেলমেট থাকা বাধ্যতামূলক করেছেন জেলা প্রশাসন এটা অবশ্যই প্রশংসনীয়। এতে বিড়ম্বনা অনেকটাই কমে যাবে বলে তারা মনে করছেন।
কথা হয় জেলা প্রশাসক কর্তৃক নিয়োগকৃত হাবিব ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা মোঃ ফরহাদ হোসেন (উপ সহকারী কৃষি কর্মকর্তা,পবা) তিনি বলেন, ট্যাগ অফিসার হিসেবে আমার সাথে আরো ২ কর্মকর্তা আছেন। আমরা সকাল ৮.৩০ মিনিটে এসে স্টক চেক করেছি। সমস্ত কাজ যাচাইয়ের মাধ্যমে সকাল ৯ টা থেকে তেল বিতরণ শুরু করেছি তেল থাকা পর্যন্ত বিতরণ চলবে। তেল বিতরণের ক্ষেত্রে গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট দেখে গাড়ির বেজোড় নাম্বারে তেল দেওয়া হচ্ছে।
কথা হয় হাবিব ফিলিং স্টেশনে ম্যানেজার রাকিব ইসলামের সাথে তিনি বলেন,দেশে জ্বালানি সংকট দেখা দেওয়ায় পর থেকে গ্রাহকদের চাহিদা মত তেল পাচ্ছি না। যতটুকু পাচ্ছি তা সম অধিকার ভিত্তিতে বন্টন করছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সময় কাউকে ব্যক্তিগতভাবে কোন সুবিধা দেয়া সম্ভব না। সুবিধা না পেয়ে মেসার্স হাবিব ফিলিং স্টেশনের সুনাম অক্ষুণ্নের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছি মেসার্স হাবিব ফিলিং স্টেশন কোন প্রকার দুর্নীতির আশ্রয় নেয় না এবং প্রশ্রয় দেয় না।
এই বিষয়ে কথা হয় এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ মাসুমা মুস্তারির সাথে তিনি বলেন, আমাদের থানা এলাকায় হাবিব ফিলিং স্টেশন ১ টি মাত্র তেল বিতরণ কেন্দ্র। আইন শৃংখলা রক্ষার্থে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশের উপস্থিতিতে তেল বিতরণ চলছে। চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত পুলিশ মাঠে থাকবে।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com