ঢাকাWednesday , 1 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী সাহিদা হক ফিলিং স্টেশনে সুশৃংখল নিয়মে তেল বিতরন 

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী নওহাটা পবায় অবস্থিত “মেসার্স সাহিদা হক ফিলিং স্টেশন” যেখানে স্টেশন কতৃপক্ষ ও পুলিশ প্রশাসনের উপস্থিতে সুশৃংখল নিয়মে তেল বিতরণ হয়।

১লা এপ্রিল (বুধবার) রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশন গুলোতে যেখানে জ্বালানি তেল বিতরণে হিমশিম খাচ্ছে স্টেশন কতৃপক্ষ এবং পুলিশ প্রশাসন সেখানে সুন্দর ও সুশৃংখল পরিবেশে তেল বিতরণ করে মেসার্স সাহিদা হক ফিলিং স্টেশন এর কর্তৃপক্ষ ও পবা থানা পুলিশ প্রশাসন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজশাহী পাম্পগুলো বেশ কয়েকদিন ধরে চাহিদা অনুযায়ী তেল দিতে পারছে না। এমন অবস্থায় ডিপো থেকে যতটুকু জ্বালানি আসছে তা নিতে মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ির চালকরা আগেভাগেই ভিড় করছেন পাম্পে। ছুটি বা কর্মদিবস- কোনো দিনই সেখানে ফাঁকা থাকছে না।

সরেজমিনে, ১লা এপ্রিল (বুধবার) রাজশাহী তেল পাম্পগুলোর সামনে চালকদের বিশাল সারিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। নওহাটা রুচিতা ফিলিং স্টেশন, এয়ারপোর্ট গেট হাবিব ফিলিং স্টেশন,সিটিহাট ছন্দা ফিলিং স্টেশন ও শালবাগান আলম ফিলিং স্টেশন ফিলিং স্টেশনে এমন চিত্র পাওয়া গেছে।

মেসার্স সাহিদা হক ফিলিং স্টেশনে পরিচালক মোঃ আল ইসলামুল হক সুজন বলেন, আমরা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছি না। যা পাচ্ছি তা গ্রাহকদের চাহিদা মত না দিয়ে সম অধিকার ভিত্তিতে বন্টন করছি । এই ক্ষেত্রে পবা থানা পুলিশ সার্বিক ভাবে সহযোগিতা দিচ্ছেন। তেল থাকা পর্যন্ত বিতরণ চলবে।

সাহিদা হক ফিলিং স্টেশনে আইন শৃংখলা নিয়ন্ত্রণে থাকা পবা থানার উপ পরিদর্শক ইকরামুল হক বলেন, এখানে কয়েক শত গ্রাহকদের উপস্থিত জানতে পেরে দ্রুত চলে আসি । ফিলিং স্টেশন কতৃপক্ষ ও স্থানীয় জনগণের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ বেজোড় তারিখে বেজোড় গাড়ির নাম্বার এবং জোড় তারিখের জোড় গাড়ির নাম্বার দিয়ে তেল বিতরণ করা হচ্ছে। তেল থাকা পর্যন্ত বিতরণ হবে এবং আইন শৃংখলা বাহিনী থাকবে।

dailyalochitosangbad