ঢাকাMonday , 30 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় দৃষ্টি প্রতিবন্ধী শরিফুলের পাশে দাঁড়ালেন স্থানীয় জনপ্রতিনিধিরা

Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ 

রাজশাহীর বাঘা উপজেলা-তে দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল ইসলামের মানবেতর জীবনের কথা সামনে আসতেই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা চত্বরে তার জন্য এক মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য আবু সাইদ চাঁদ-এর পক্ষ থেকে এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল ইসলামের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। সহায়তার মধ্যে ছিল চাল, ময়দা, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য এবং কিছু আর্থিক অনুদান।
শরিফুল ইসলাম বাঘা পৌরসভা-র ৭ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জন্মগতভাবে অন্ধ ছিলেন না। জীবিকার তাগিদে চোখের ছোট সমস্যার চিকিৎসা করাতে না পারায় ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারান। বর্তমানে তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন। তার মা-ও দৃষ্টিশক্তিহীন হওয়ায় মা-ছেলের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।
পাঁচ সদস্যের এই পরিবারে কোনো কর্মক্ষম ব্যক্তি না থাকায় তারা দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় কিছু যুবক মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের জন্য একটি ছোট টং দোকানের ব্যবস্থা করলেও দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সেটি পরিচালনা করাও তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। শরিফুল ইসলাম ও তার পরিবারের জন্য নিয়মিত খাদ্য সহায়তা এবং চিকিৎসার ব্যবস্থা করা এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।

dailyalochitosangbad