ঢাকাFriday , 27 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-২ আসনের তিনবারের সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার 

Link Copied!

জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনসহ বর্তমানে মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টির এই কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।

অভিযান প্রসঙ্গে ওসি ইকবাল বাহার বলেন, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

dailyalochitosangbad