জিল্লুর রহমান জীবন, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী দুর্গাপুরে আইন শৃংখলা ও জনস্বার্থ রক্ষায় লায়লা নূর তানজু, সহকারী কমিশনার (ভূমি) আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একের পর এক অভিযানের মাধ্যমে সাহসী ভূমিকা পালন করে চলেছেন। সহযোগিতা দিচ্ছেন দুর্গাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
তানজু দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা জুড়ে অবৈধ পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা সহ নিয়মিত মামলা দিচ্ছেন। কৃষি জমি রক্ষার্থে কৃষকদের ভরসা অর্জনে সক্ষম হয়েছেন।
দেশে চলমান জ্বালানি তেল সংকটে উপজেলা জুড়ে কৃত্রিম সংকট তৈরি তেল সিন্ডিকেট ভাংতে প্রায় প্রতিদিনই নামছেন মাঠে। তারই ধারাবাহিকতায় ১৮ মার্চ দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের তেঁতুলতলায় একটি বাড়ি থেকে ৪০৫ লিটার পেট্রোল ও ১২১ লিটার ডিজেল জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে বণ্টন করে দেন। জ্বালানি তেল ছিল "মেসার্স মন্ডল স্টোর" নামের প্রতিষ্ঠানের যার মালিক রাশেদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায়- ৬৪ হাজার ৩০৫ টাকা জরিমানা করেন।
পরবর্তী ১৯ মার্চ ঐ একই মালিকে ৮ হাজার টাকা জরিমানা করেন বিপুল বিশ্বাস,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, রাজশাহী। এই সময় তাঁরা জনগণের মাঝে ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিতরণ করেন।
তানজু অভিযান শেষ করে ছুটে যান উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামে অবৈধ পুকুর বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে। তাঁর উপস্থিত টের পেয়ে সটকে পড়ে অপরাধীরা। সেখানে ২ টি এক্সকাভেটর(ভেকু) বিকল করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ পুকুর খনন কারি জয়নগর গ্রামের শামসুদ্দিনের ছেলে জামায়াত নেতা কুরবান। ৫ আগষ্টের পূর্বে আ'লীগের রাজনীতিতে সক্রিয় ছিল বলে দাবি স্থানীয়দের।
তাঁকে সার্বিক ভাবে সহযোগিতা করছেন দুর্গাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। প্রায় প্রতিটি অভিযানে তিনি থানা পুলিশ সঙ্গে দিচ্ছেন শুধু তাই নয় তাঁর কাছে অভিযোগ গেলেই তিনিও নিচ্ছেন আইনি পদক্ষেপ। এক কথায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এখন উপজেলা বাসির আশ্রয় স্থলে পরিনত হয়েছে।
কথা হয় লায়লা নূর তানজুর সাথে তিনি জানান,দেশে আইন এবং আইনের সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসক স্যারের নির্দেশে কাজ করছি। জনগণকে সচেতন হতে হবে। আমাদেরকে তথ্য দিলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com