ঢাকাSunday , 15 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্রগ্রাম
  11. চাঁপাইনবাবগঞ্জ
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুকে প্রতারণা,গ্রেফতার ৩

Link Copied!

জিল্লুর রহমান জীবন,স্টাফ রিপোর্টারঃ 

রাজশাহীর বাঘা উপজেলায় সুন্দরী নারীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রবাসীসহ বিভিন্ন পুরুষের সঙ্গে নারী কণ্ঠে কথা বলে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা ও হ্যাকিং কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী (২০), আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম (২২)।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত প্রায় ১টার দিকে তারা রাঙ্গা ইসলামের বাড়িতে বসে মাদক সেবন করছিল। পরে তারা ফেসবুকে একটি অ্যাপ ব্যবহার করে নারী কণ্ঠে কথা বলে প্রবাসী যুবকসহ বিভিন্ন পুরুষকে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। এছাড়াও তারা বিভিন্ন ধরনের হ্যাকিং কার্যক্রমের সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। থানায় নিয়ে আসার পর তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে প্রতারণা ও হ্যাকিংয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার (১৫ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

dailyalochitosangbad