আরিফ বিশেষ প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনিয়নের সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছেন ফাহিমা বেগম। তার দক্ষ নেতৃত্ব ও নিষ্ঠার কারণে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ–মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেগেছে উন্নয়নের ছোঁয়া।
জানাযায়,ফাহিমা বেগম পরিষদের বরাদ্দকৃত সরকারি ভাতা, অনুদান ও অন্যান্য বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে বিতরণ করে আসছেন। তিনি সকল ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে দারিদ্র্য ও অসহায় মানুষের মধ্যে সাহায্য পৌঁছে দিচ্ছেন।
জনসেবায় নিবেদিত এই জনপ্রতিনিধি স্থানীয় বিরোধ ও সালিশ-মীমাংসা দক্ষতার সঙ্গে সম্পন্ন করায় স্থানীয়রা তাকে অনুকরণীয় হিসেবে দেখছেন। উন্নয়ন, মানবতা ও ন্যায়বিচারের সমন্বয়ে প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম আজ বাগাতিপাড়ার নারী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, ফাহিমা বেগমের নেতৃত্বে ইউনিয়নের মানুষের জীবনমান উল্লেখযোগ্য ভাবে উন্নত হয়েছে। ইউনিয়ন সচিব ও ইউপি সদস্যরাও আনন্দ ও গর্ব প্রকাশ করে বলেন, এমন জনবান্ধব প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন মাতার ভূমিকায় পেয়ে আমরা ধন্য।
বাগাতিপাড়া ৩ নং ইউনিয়ন পরিষদ নিয়ে আগামী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ফাহিমা বেগম বলেন, আমার লক্ষ্য ইউনিয়নের প্রতিটি মানুষকে উন্নয়ন ও সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসা। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ও দারিদ্র্য বিমোচনে কাজ অব্যাহত থাকবে। প্রত্যেক নাগরিক যেন শান্তি, সমৃদ্ধি ও ন্যায়ের আওতায় থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তিনি জানান, আগামী দিনে এই ইউনিয়ন পরিষদকে তিনি মডেল ইউনিয় পরিশোধ হিসেবে গড়ে তুলবে।
প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগমের উদ্যোগ ও নিষ্ঠা বাগাতিপাড়ার মানুষকে নতুন আশা ও বিশ্বাস দেখাচ্ছে, যা স্থানীয় রাজনীতিতে নারী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হচ্ছে।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com