নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৫ই আগষ্ট(সোমবার) ।
উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ আমিনুল হক দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিক্ষা অনুরাগী ক্লিন ইমেজের নেতা জনাব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন,সদস্য সচিব, দুর্গাপুর উপজেলা বিএনপি ও সভাপতি কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়,আলোক বিকিরণ জনাব মোঃ দুলাল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মহিদুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার,মোঃ জহুরুল ইসলাম,শিক্ষা প্রকৌশল ইঞ্জিনিয়ার,বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক আলামিন হক বিজয়,দপ্তর সম্পাদক,রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, মোছাঃ রুপালী খাতুন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান,জয়নগর ইউনিয়ন পরিষদ,দাতা সদস্য মোঃ কফিল উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মাহাবুব আলম সান্টু,মোঃ জাকির হোসেন,সাবেক মেম্বার,মোঃ আকরাম আলী,সাবেক মেম্বার,মোঃ হযরত আলী,মোঃ মুখলেছুর রহমান পিন্টু (মাষ্টার) সহ অত্র এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ,অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারী,অভিভাবক এবং শিক্ষার্থী।
সভাপতি মোঃ আমিনুল হক দুলাল তাঁর স্বাগতিক বক্তব্যে বলেন,অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ার দুই মাস না পেরোতেই ইউএনও স্যারের সহযোগিতায় যে কার্যক্রম শুরু করেছেন তাদের মধ্যে বাউন্ডারি দেওয়াল,ভবন সংস্কার,দুটি টিনসেড রুম ও একটি কমন রুম উল্লেখযোগ্য। আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষে থেকে এই দুই মহান ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিশেষ অতিথি বক্তব্যে জনাব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন বলেন,বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুনি হাসিনার দুঃশাসন আমলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান,রাস্তা ঘাট,মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মীদের পকেটের। উন্নয়ন হয়েছে তাদের পাচার কৃত অর্থে সুইচ ব্যাংকের মত শত-শত ব্যাংকের। একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শিক্ষা,এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা আপনাদের সন্তানকে সঠিক গাইডলাইন দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে সজাগ থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার ২৫ নাম্বারে শিক্ষা বিষয়ে বলেছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করা হবে এবং কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ দুলাল আলম বলেন,আজকের শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাই আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে জাতির ভবিষ্যৎ যেনো নষ্ট না হয়। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তানের ভবিষ্যতের দায়িত্ব আপনাকে নিতে হবে। সন্তানের হাতে মোবাইল ফোন নয় বই তুলে দিন। খেলার মাঠে পাঠান। বর্তমানে প্রযুক্তির যুগ এখন থেকে কম্পিউটার শিক্ষা নিতে আগ্রহী করে তুলুন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করান এতে তাদের জ্ঞানের বিকাশ ঘটবে। মনে রাখবেন আপনার সন্তান বি-পথে গেলে তার গ্লানি সারা জীবন আপনাদেরকেই বইতে হবে।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com