নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলা বেলপুকুর ইউনিয়নের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে জামায়াতের ওয়ার্ড সভাপতি সমশেরের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা ২১শে আগষ্ট বৃহস্পতিবার দুপুরে দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ আগষ্ট শুক্রবার দোমাদী সরকার প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে বিভিন্ন খাদ্য দ্রব্য ও টাকার লোভ দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করেন বেলপুকুর ইউনিয়নের দোমাদী ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শমসের আলী । যা এই এলাকা বাসির জন্য লজ্জাজনক। তারা বলেন, বাংলাদেশ জামায়াতে এমন চরিত্রহীন লম্পট ব্যক্তি কি করে পদ পাই এটা জামায়াতের জন্য লজ্জা । তার মতো এহেন নেক্কার জনক কাজ যেন আর কেউ করেতে না পারে সেই জন্য তারা এই জামায়াত নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । মানববন্ধনে উপস্থিত স্কুলের ছাত্র/ছাত্রীদের দাবি এমন শিশু ধর্ষণ চেষ্টাকারি শমসেরকে দ্রুত আইনের তার ফাঁসির দাবি করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়,শমসের আলীর ইতিপূর্বেও এহেন নেক্কার জনক কাজ করেছে। এই ঘটনার জন্য গত বুধবার (২০ আগষ্ট) অভিযোগ উঠলে এলাকাবাসীর পক্ষ থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে তা মিটমাট করার জন্য সালিশ ডাকা হলেও তিনি উপস্থিত হয়নি।
পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টির সঠিক বিচারের দাবিতে রাত ১০ টার দিকে বেলপুকুর থানায় হাজির হয়ে মেয়ের বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন এবং তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত শমসেরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জামায়াতে ইসলামীর বেলপুকুর থানা আমির মকবুল হোসেন জানান, বিষয়টি আমরা জানার পরে গিয়েছিলাম এবং জেলা আমিরকে জানিয়েছি, সংগঠনের পক্ষ থেকে কমিটি করে তদন্তে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়,অভিযুক্ত শমসের আলী ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ১নং ওয়ার্ডের জামাত মনোনিত মেম্বার প্রার্থী।
এব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী বলেন,শিশু ধর্ষণের অপচেষ্টায় অভিযোগ পেয়েছি । তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com