বিশেষ প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলা জয়নগর ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোসাঃ ববিতা খাতুনের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়,গত ১২ই আগস্ট সন্ধ্যা ৭ টার সময় মোহনপুর উপজেলার করিশা গ্রামের বাসিন্দা মোঃ মজের পেশায় একজন ঘটক। তিনি একটি বিবাহ দেওয়ার উদ্দেশ্যে হাটকানপাড়া কলেজ মোড়ে আসেন। সেখানে আসামি ববিতা,সুজন,রশিদ,ফজেরের নেতৃত্বে ৫-৭ জন মজেরের কাছে থাকা Discover 125cc মটরসাইকেল কেড়ে নেয় এবং বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ১০০ টাকার ৩টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরবর্তীতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ববিতা টাকা আনার জন্য মজেরের মেয়ের জামাই লালনকে মোবাইল ফোনে কল দিয়ে বলে টাকা দিলে মটরসাইকেল দিয়ে দিবো। লালন ঘটনা স্থলে উপস্থিত হয়ে লোক মুখে বিস্তারিত শোনার পরে থানায় মামলা দায়ের করে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মহিলা মেম্বার ববিতার নিজেস্ব ক্যাডার বাহিনী রয়েছে। সে সব সময় উগ্র ভাবে চলাফেরা করে। তার ভয়ে এলাকায় কেউ প্রতিবাদ করতে পারে না। বিয়ের জন্য আসা পাত্রীর কানা থাকা সোনার দুল ছিনিয়ে নেয় এই ববিতা। ইউনিয়ন পরিষদেও রয়েছে তার একক আধিপত্য। তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ,অর্থের বিনিময়ে সরকারি বিভিন্ন কার্ড বিক্রি সহ পরিষদে অন্যদের সাথে উগ্র ব্যবহারের অভিযোগ।
সূত্র বলছে,গত ২৮/০৬/২৫ইং তারিখে শিশু মাতার কার্ড (VWB) বিতরণে দুর্নীতি করে এই ববিতা। এই দুর্নীতির প্রতিবাদ করে তার ৭ নং ওয়ার্ডের রাইসুল নামের এক যুবক। পরিষদ চলা কালীন অবস্থায় সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুপালী,বাহার মেম্বার সহ অন্যান্য মেম্বার সামনে ববিতার ক্যাডার বাহিনী রাইসুলকে মেরে রক্তাক্ত করে। ববিতা জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ রুপালী খাতুনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালায় বলে স্থানীয়রা অভিযোগ করেন। তাদের দাবি, অনতিবিলম্বে এই মহিলা মেম্বার ববিতাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হোক সেই সাথে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনতা।
এই বিষয়ে জানতে ববিতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মিমাংসা করার জন্য আমার বাড়িতে গাড়ি এনেছি। ৬ নং ইউনিয়নের লোক জন টাকা চেয়েছে ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে এবং তারাই কানের দুল খুলে নিয়েছে। আমি এসবের সাথে জড়িত নয়।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com