নিজেস্ব প্রতিবেদকঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক কার্যক্রম যেমন, লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাঁচুবাড়ী, দেবিপুর, বখতিয়ারপর উচ্চ বিদ্যালয়, দেলুয়াবাড়ী ইউপি ও ডিজিটাল সেন্টার, দুর্গাপুর পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। ৭ আগষ্ট বেলা ১২ টায় উপজেলায় পৌঁছে সময় নষ্ট না করেই বেরিয়ে পড়েন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস পরিদর্শনে। পরিদর্শন শেষে বিকেল ৩.৩০ মিনিটে উপজেলা পরিষদে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি (অতিরিক্ত) সাবরিনা শারমিন। এ সময় উপজেলা চত্বরে ফিতা কেটে জ্ঞানপিঁড়ি উদ্বোধন ও একজন ভিক্ষুককে একটি দোকানঘর তুলেদেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
জেলা প্রশাসকের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনগণ। সেই সাথে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিনের ভূয়সি প্রশংসা করেন। তারা বলেন, ইউএনও স্যার এতটাই দক্ষ যে তিনি এক হাতে নিজ কার্যালয়,ভূমি অফিস,পৌরসভা সহ একটি ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পালন করে চলেছেন নিষ্ঠা ও সততার সাথে। তাঁর উদ্দ্যোগে আজ জেলা প্রশাসক দুর্গাপুর উপজেলার এত গুলো প্রতিষ্ঠান পরিদর্শন করলেন।
জেলা প্রশাসক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমরা মাসে বা ১৫ দিনে নিয়মিত ভাবে উপজেলা গুলো পরিদর্শন করি । আপনারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্ট অফিসারদের সকল কাজে আন্তরিক ভাবে সহযোগীতা করবেন এটাই আমার চাওয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি সকল দপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলামসহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭-৯৩৮৪৮৪
০১৯১৩-৭২৭৬৯০
ই-মেইলঃ alaminhaque86@gmail.com